,

মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট, শাহবাগ থানায় জিডি

আসন্ন পয়েলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকিমূলক চিরকুট পাওয়ার দাবিতে শাহবাগ থানায় জিডি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের  শিক্ষার্থী আবতাহী রহমান। জিডি নং ১৫২৭।

চিরকুটে বলা’ হয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা’ কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করো না তোমাদের। হামলা হতে পারে এনিটাইম। ওইদিনের দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের’।

মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট, শাহবাগ থানায় জিডি

মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট, শাহবাগ থানায় জিডি

জিডিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারীর নাম আবতাহী রহমান। তিনি শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা উপলক্ষ্যে গঠিত অর্থ ও নিরাপত্তা কমিটির সদস্য।  মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে চারুকলা অনুষদ পশ্চিম পার্শ্বের দেয়ালে রঙের কাজে তদারকিকালে একটি প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজে একটি পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা দেখতে পাই ‘শোভাযাত্রা’ কাজটা শিরকের এখানে এসে ক্ষতি করোনো তোমাদের। হামলা হতে পারে এনিটাইম। ওইদিনের দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের’।

পরে এবিষয়ে আমাদের চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাধারণ ডায়েরি করার উল্লেখ করেন আবতাহী রহমান।

 

মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট, শাহবাগ থানায় জিডি

 

এ ব্যাপারে রমনা বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, একটা উড়ো চিরকুট এসেছে। মঙ্গল শোভাযাত্রায় হামলা করার হুমকি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।