ভেনেজুয়েলায় একজন পলাতক সাবেক মার্কিন মাদক তদন্তকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি মাদক পাচারের অভিযোগে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ওয়ান্টেড ছিলেন। শুক্রবার দক্ষিণ আমেরিকার প্রসিকিউশন সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেসাস আলফ্রেডো ইট্রিয়াগো, যিনি এক সময় ভেনেজুয়েলার পুলিশ বাহিনী সিআইসিপিসি-এর মাদকবিরোধী শাখার প্রধান ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২০ সালে তার অবস্থান জানাতে সাহায্য করলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
৬৭ বছর বয়সী ইট্রিয়াগোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজের সরকারি অবস্থান ব্যবহার করে মাদক পাচারের নিরাপদ পথ তৈরি করেছিলেন। এমনকি তার কিছু সহযোগী গ্রেপ্তার হওয়ার পর, তিনি নিজের নিয়ন্ত্রণে কিছু লাভজনক মাদক রুট নিয়ে নেন বলেও অভিযোগ উঠেছে।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তার বিরুদ্ধে কোকেন আমদানির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।
ভেনেজুয়েলার প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, তাকে ‘মাদক পাচারে জড়িত থাকার’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আরও জানানো হয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থপাচার, মাদক এবং অস্ত্র পাচারের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হবে।









