,

ভুয়া আইডি খুলে প্রেম, বাসায় ডেকে সব লুটে নিত দুই বান্ধবী

ভুয়া আইডি খুলে প্রেম, বাসায় ডেকে সব লুটে নিত দুই বান্ধবী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রথমে পাতা হতো প্রেমের ফাঁদ। পরে দেখা করার কথা বলে বাসায় ডেকে আপত্তিকর ভিডিও ধারণের পর জিম্মি করে আদায় করা হতো টাকা। এমন অভিযোগে এক কলেজছাত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ভুয়া আইডি খুলে প্রেম, বাসায় ডেকে সব লুটে নিত দুই বান্ধবী

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিম উদ্দিন মুন (২২) এবং খন্দকার শাওন (২৮)। এ ঘটনায় মোসা. তন্বী আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন।

 

ভুয়া আইডি খুলে প্রেম, বাসায় ডেকে সব লুটে নিত দুই বান্ধবী

 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার মারিয়া কলেজ শিক্ষার্থী। তিনি রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন। এ চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্বী।

তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে। এরপর টার্গেট অনুযায়ী সেই ছেলেদের মিরপুর বাসায় নিয়ে আসে। বাসায় আগে থেকেই চক্রের বাকি তিনজন সদস্য ওঁৎ পেতে থাকত। পরিকল্পনা অনুযায়ী বাসায় ঢোকামাত্র  মারধর করে নগ্ন করে ভিডিও ধারণ করত তারা। এই কাজে এ দুই বান্ধবীকে সহায়তা করত তাদের বন্ধু শাওন ও মুন। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করত তারা।

ওসি মহসীন আরও বলেন, আগে একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে তারা। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।