,

ভারত ও নেপালে বজ্রপাতে প্রাণ গেল ৬৯ জনের

ভারতের বিহার রাজ্য এবং পার্শ্ববর্তী নেপালে অস্বাভাবিক তীব্র বজ্রপাতের ঘটনায় চলতি সপ্তাহে অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু বিহারেই বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৬১ জন। নেপালে মারা গেছেন আরও ৮ জন।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবারও বিহারে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় বজ্রপাতের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

এক গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ভারতে বজ্রপাতে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে দেশটিতে ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকলে এই ধরনের প্রাণঘাতী বজ্রপাত ভবিষ্যতে আরও তীব্র ও ঘন ঘন হতে পারে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।