,

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে আগামী ২২ থেকে ২৬ আগস্ট ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের পাঁচ সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ব্রিকসের বর্তমান সভাপতি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন। তবে আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে যেতে পারছেন না, তিনি যোগ দেবেন ভার্চুয়ালি। 

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। 

 

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

ব্রিকস জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশও এই জোটে যোগ দিতে আগ্রহী। তবে জোটের সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতার কারণে এখনই নতুন সদস্য নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সে কারণে ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আফ্রিকার প্রায় সব দেশ ছাড়াও বিশ্বের আরও অনেক দেশের শীর্ষ নেতারা এবারের সম্মেলনে অংশ নেবেন। এখন পর্যন্ত বাংলাদেশ, আর্জেন্টিনা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর ছাড়াও ৪০টির বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

 

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

ব্রিকসে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এটি এখন বলা মুশকিল। দক্ষিণ আফ্রিকা চাইছে জোটটির সদস্য সংখ্যা বাড়াতে। জোটের চেয়ারম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের বিষয়টি নিয়ে এবারের বৈঠকে আলোচনার সম্ভাবনা আছে। তবে জোটের কলেবর বাড়ানোর ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। যেহেতু ভারত এবং ব্রাজিল নতুন সদস্যের অন্তর্ভুক্তির বিরোধী, তাই এ নিয়ে পাঁচ সদস্যের মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশসহ যোগদানে আগ্রহী সব দেশকেই অপেক্ষায় থাকতে হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।