,

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ২৪ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারনে সৃষ্ট ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জন মারা গেছে।

কর্তৃপক্ষ রোববার এ খবর জানিয়েছে।টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা গেছে, সান’ সেবাস্তিও শহরের পুরো আশ পাাশের এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং পাহাড়ঘেঁষা ঘরবাড়ির ধ্বংসাবশেষ পানিতে ভেসে যাচ্ছে।

মহাসড়কগুলো পানির নিচে এবং গাছপালা উপড়ে পড়ে বেশ কিছু গাড়ি ধ্বংস হয়েছে।মেয়র ফিলিপ অগাস্তো বলেছেন, সান ‘সেবাস্তিও শহরে অন্তত ২৩ জন এবং উবাতুবা শহরে এক কিশোরী মারা গেছে।

 

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ২৪ জনের প্রাণহানি

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ২৪ জনের প্রাণহানি

রাজ্য সরকার জানিয়েছে, আরো ২২৮ জন গৃহহীন এবং ৩৩৮ জনকে সাও পাওলো শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তবে কত জন নিখোঁজ কিংবা আহত হয়েছে কর্তপক্ষ সে বিষয়ে কিছু বলে নি।সাও পাওলোর রাজ্য গভর্ণর তারসিসিও ডি ফ্রেইতাস রাজ্যের পাঁচটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

 

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ২৪ জনের প্রাণহানি

 

তিনি উদ্ধার কাজের জন্যে ১৫ লাখ মার্কিন ডলার প্রদান করেছেন।শুক্রবার থেকে অবকাশে থাকা দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সোমবার দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।