জিলাইভ [ GLive ] | truth alone triumphs

১১ মামলায় বেগম জিয়ার অভিযোগ গঠনের শুনানি ১৫ জুন

১১ মামলায় বেগম জিয়ার অভিযোগ গঠনের শুনানি ১৫ জুন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলাসহ মোট ১১ মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৫ জুন দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (১৫ মে) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন।

১১ মামলায় বেগম জিয়ার অভিযোগ গঠনের শুনানি ১৫ জুন
খালেদা জিয়া

১১ মামলায় বেগম জিয়ার অভিযোগ গঠনের শুনানি ১৫ জুন

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানান।

বেগম জিয়ার নামে ১১টি মামলার মধ্যে নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি। এসব মামলায় খালিদা জিয়া ছাড়াও বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেলসহ অনেকেই রয়েছে।

 

১১ মামলায় বেগম জিয়ার অভিযোগ গঠনের শুনানি ১৫ জুন
খালেদা জিয়া

 

২০১৭ সালের বিভিন্ন সময়ে মামলাগুলোয় চার্জশিট দাখিল করে পুলিশ। সব মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর