খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই মার্চ ২০২৩, ১১:২ এএম

গতকাল বুধবার রাতে উপজেলার শিবপুর গ্রামের একটি পুকুর থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিবপুর গ্রামের আব্দুস সাত্তার তার একটি পুরাতন পুকুর খনন করছিলেন। এ সময় তিনি মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ মূর্তিটির ওজন সাড়ে ১৫ কেজি।

এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে আদালতকে অবগত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য