,

বিদেশি সিনেমার ওপর ১০০% শুল্ক! ট্রাম্পের নতুন ঘোষণা

যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম এই তথ্য জানান তিনি।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র থেকে আমাদের ছবি তৈরির ব্যবসা চুরি করেছে অন্য দেশগুলো। এটি অনেকটা ‘শিশুর থেকে চকলেট চুরির মতো’।”

গত মে মাসেও তিনি চলচ্চিত্র শিল্পের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তবে সেসময় বিস্তারিত কিছু জানাননি। এতে এই খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও শিল্পীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

এর প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের উপরও। ট্রাম্পের ঘোষণার পর নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারি–এর শেয়ারে যথাক্রমে ১.৪% এবং ০.৬% হ্রাস দেখা গেছে।

এ ছাড়াও, যেসব দেশ যুক্তরাষ্ট্রে ফার্নিচার তৈরি করে না, তাদের পণ্যের ওপরও তিনি বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ইতোমধ্যেই ট্রাম্প আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও ছোট আলমারির ওপর ৫০ শতাংশ শুল্ক এবং অন্যান্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই শুল্ক আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এসব পণ্যের ওপর শুল্ক আরও বৃদ্ধি করতে পারেন তিনি।

উল্লেখযোগ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই ট্রাম্প বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপিয়েছেন তিনি। এর মধ্যে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যা দেশটির রপ্তানি শিল্পকে অনিশ্চয়তার মুখে ফেলে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।