,

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়: হানিফ

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়: হানিফ।বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার মূল ক্রিয়ানক হিসেবে বিএনপি কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যই প্রমাণ করে বিএনপি এই মুহূর্তে বিদেশী শক্তির ক্রিয়ানক হিসেবে কোন দুরভিসন্ধিতে লীপ্ত রয়েছেন।

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়: হানিফ

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক শিক্ষার্থী সমাবেশে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে কখনোই বিশ্বাসী নয়, তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিএনপি’র কাছে কাল্পনিক মনে হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী। সেই কারণে তিনি সুচিকিৎসা নিয়ে সুস্থ হবেন এটা আমরা চাই। খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তার অসুস্থতা দিয়ে প্রতিদিন বিএনপি সভা সমাবেশ করে রাজনৈতিক ইস্যু তৈরি করছে। কিন্তু তার সুচিকিৎসার পাওয়ার জন্য আইনি কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এতে জাতির মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শুধু রাজনীতি করতে চায়, চিকিৎসা করাতে চায় না।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী , তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি মো: মোজাম্মেল হকসহ শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।