,

বিএনপি আবারও তারেকের নির্দেশে ২০১৩-’১৪ সালের মতো সন্ত্রাস শুরু করেছে : জয়

বিএনপি আবারও তারেকের নির্দেশে ২০১৩-’১৪ সালের মতো সন্ত্রাস শুরু করেছে : জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা আবারও বিদেশে পলাতক ও দন্ডিত তারেক ‘রহমানের নির্দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো সন্ত্রাসী কর্মকান্ড ‘শুরু করেছে।জয় তাঁর ভেরিফাইড ফেসবুকে সোমবার এক স্ট্যাটাসে বলেন, ‘তারেক জিয়ার নির্দেশে আবারও ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতোই সন্ত্রাসী কাজে নিয়োজিত হলো বিএনপির নেতা-কর্মীরা।’

বিএনপি আবারও তারেকের নির্দেশে ২০১৩-’১৪ সালের মতো সন্ত্রাস শুরু করেছে : জয়

তিনি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপির সশস্ত্র নেতা-কর্মীরা যেভাবে সরকারী যানবাহন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছিল, ঠিক তেমনিভাবে বিএনপি-জামায়াতচক্র আবারও সহিংসতা শুরু করেছে।’

 

বিএনপি আবারও তারেকের নির্দেশে ২০১৩-’১৪ সালের মতো সন্ত্রাস শুরু করেছে : জয়

 

জয় বলেন, ঢাকা মহানগরীর প্রধান প্রবেশ পথগুলোতে বিএনপির শনিবারের অবস্থান কর্মসূচি সংঘাত ও সহিংসতায় রূপ নেয়, যাতে অসংখ্য মানুষ ও পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন।

জয় তার পোস্টে বাংলা ও ইংরেজী ভাষায় বিএনপির নেতা-কর্মীদের ২০১৩-২০১৪ ও ২০২৩ সালে চালানো আগুন সন্ত্রাসের ওপর ভিত্তি করে “ বিএনপির আগুন সন্ত্রাসের একাল সেকাল” শীর্ষক একটি ভিডিও আপলোড করেন।

 

বিএনপি আবারও তারেকের নির্দেশে ২০১৩-’১৪ সালের মতো সন্ত্রাস শুরু করেছে : জয়

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।