,

আজিমপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আজিমপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু। রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে নিউ পল্টনের বাসায় বাথরুমে বালতির পানিতে পড়ে দুই বছরের শিশু আয়মান ঢালি’র মৃত্যু হয়েছে।

রোববার (৭ মে) রাত আটটার দিকে ঘটনাটি ঘটে। পরে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে পরিক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে নয় টায় তাকে মৃত ঘোষণা করেন।

আজিমপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

হাসপাতালে নিয়ে আসা এসব তথ্য জানিয়েছেন শিশুটির নানি খুশি বেগম। সে সময়ে শিশুটির মা মুনমুন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সে সময় আয়মান বাথরুমের বালতির পানিতে উপর হয়ে পড়ে যায়। নানি এক কাজে বাহিরে গিয়েছিলেন।

বাসার পাশেই এক সপ্তাহ যাবত নানিদের বাসায় বেড়াতে আসছিল সপরিবারে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল ঢালীর ছেলে আয়মান। বর্তমানে, আজিমপুর খালেক লেন এ ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।