,

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন | বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে হস্তক্ষেপ করবে না চীন। বুধবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাথে বৈঠকে একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন

 

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন

রাজধানীর শেরেবাংলা নগরে দপ্তরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এসব কথা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী ও ইয়াও ওয়েন। তাছাড়াও, ২০২৬ সালের পর এলডিসি থেকে উত্তোরণের পর শুল্কমুক্ত পণ্য প্রবেশে চীন বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ।

বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসেবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে চীন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন।

 

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন

 

বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের বিষয়টি নিয়ে চীন চিন্তিত নয় বলেও জানান তিনি। এ ব্যাপারে তিনি আরও জানান, পদ্মাসেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একইসঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।