বন্যায় রোপা আমন ধান পঁচে যাওয়ায় দিশেহারা চাষীরা 

বন্যায় রোপা আমন ধান পঁচে যাওয়ায় দিশেহারা চাষীরা । অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ছাতকের কৃষকদের চাষকৃত রোপা আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। রোপা আমন নষ্ট হওয়াতে সামনের দিনে খাদ্য সংগ্রহ নিয়েও চিন্তিত রয়েছে কৃষক পরিবারগুলো। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বর্গাচাষীরা।

সবকিছু মিলে সামনের দিনে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো আর্থিক সংকট কেটে ওঠা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে কৃষকরা জানান।

বন্যায় রোপা আমন ধান পঁচে যাওয়ায় দিশেহারা চাষীরা

জানা যায়, উপজেলায় আমন জমির পরিমান রয়েছে ১৭হাজার ৩শত ৯০ হেক্টর। চলতি মৌসুমে চাষাবাদের লক্ষমাত্রা ছিল ১২হাজার ৯শ ৯৫ হেক্টর। চাষাবাদ হয়েছে লক্ষমাত্রা ছাড়িয়ে ১৩হাজার ৫০ হেক্টর জমিতে।

বন্যায় রোপা আমন ধান পঁচে যাওয়ায় দিশেহারা চাষীরা 

চাষকৃত রোপা আমন জমির মধ্যে ১১হাজার ৭শত হেক্টর জমিতে উফসি জাতের ও ১২শত ৬০হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকলে আমন জমি থেকে ৩১ হাজার ২শত ২২ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল স্থানীয় কৃষি কার্যালয়।

উপজেলার হলদিউরা গ্রামের কৃষক আনামুল হক জানান, বন্যার পানিতে ২০কিয়ার জমির রোপা আমন ধান গাছ তলিয়ে যাওয়ায় ধান গাছ পঁচে ব্যাপক ক্ষতি হয়েছে।

একই গ্রামের কৃষক গিয়াস উদ্দিন জানান, জমি চাষ করতে খরচ হয়েছে ৩হাজার ৫শত টাকা। ধান পঁচে যাওয়ায় রাতে চোখ ঘুম আসে না।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে। 

Leave a Comment