,

ফের ভাঙনের সুর জাতীয় পার্টিতে

ফের ভাঙনের সুর জাতীয় পার্টিতে । জাতীয় পার্টিতে ফের ভাঙ্গনের সুর ! ভাবী-দেবরের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে ইতোমধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। খুব শিগগিরই তাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরুর আভাস পাওয়া গেছে।সূত্র মতে, গত ১২ জুন রওশন এরশাদ লাঙ্গল প্রতীকের মূল মালিক তিনি, এই দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আবেদন করেছেন। তিনি ওই আবেদনে উল্লেখ করেছেন, তার অনুপস্থিতিতে তারই অধীনস্থ এবং জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ ছাড়া জাপার এমপি প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়ার এখতিয়ার কারো থাকবে না।  প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি আইনগতভাবে যাচাই করে সিদ্ধান্ত জানাবেন বলে জাপার প্রতিনিধিদলের সদস্যেদের জানিয়েছেন।

ফের ভাঙনের সুর জাতীয় পার্টিতে

সূত্রটি আরও জানায়, জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনেই  জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে কোনঠাসা করতে এবং বিব্রতকর অবস্থায় ফেলতে তুলাধুনা করতে পারেন বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপি।

 

ফের ভাঙনের সুর জাতীয় পার্টিতে

 

একই সাথে বিরোধদলীয় নেতা এই বাজেট অধিবেশনে সরকারের বিভিন্ন উন্নয়ন এবং পজিটিভ কর্মপন্থার পক্ষে সাফাই গেয়ে প্রশংসাও করতে পারেন তার বক্তব্যে।

এ পর্যন্ত জিএম কাদের ক্ষমতাসীন সরকারে কঠোর সমালোচনা করে যে বক্তব্য রেখেছেন, তার পুরোপুরি উল্টো বা বিপরীত বক্তব্য রাখবেন রওশন এরশাদ। ইতোমধ্যেই সরকারী দলের পক্ষে থেকে বিরোধদলীয় নেতাকে আগাম প্রয়োজনীয় তথ্যসহ বক্তব্যের পরামর্শও দেওয়া হয়েছে।

 

রওশন এরশাদ ২ ফের ভাঙনের সুর জাতীয় পার্টিতে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।