জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে তেলের বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে তেলের বাজার ‘অস্থিতিশীল হওয়ার’ শঙ্কা।ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে তেলের বাজারের ওপর তাৎক্ষণিক ঝুঁকি তৈরি করছে। র‌্যাপিডান এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট বব ম্যাকনালি বলেন ‘ইরান যদি এ সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তেলের বাজারের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে। 

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে তেলের বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে তেলের বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা

ইরান, একটি প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং ওপেক সদস্য, দেশটি হামাস গোষ্ঠীর অন্যতম প্রধান সমর্থক। 

হেজ ফান্ড ব্যবসায়ী পিয়েরে আন্দুরান্ড বলেন, ইসরায়েল-গাজা সংঘাত স্বল্পমেয়াদে তেল সরবরাহকে প্রভাবিত না করলেও এটি শেষ পর্যন্ত সরবরাহ এবং দামের উপর প্রভাব ফেলতে পারে।

 

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে তেলের বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা

 

তবে ইরানের ওপর যে পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক নিষেধাজ্ঞা চলছে ইসরায়েলের সঙ্গে গাজার সংঘাতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরো জোরদার হতে পারে। এর জবাবে ইরানও পাল্টা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে এবং তার ফলে তেলের সরবরাহে বড় ধরনের হুমকি সৃষ্টি হবে। ওই প্রণালি দিয়ে প্রতিদিন ১৭ মিলিয়ন ব্যারেল তেল বিভিন্ন দেশে রপ্তানি হয়।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর