,

ফিলিস্তিনিদের জাতিসংঘ সম্মেলনে প্রবেশাধিকার বন্ধ করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না : ফ্রান্স

আগামী মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সদস্যদের প্রবেশাধিকার নিয়ে কোনো ধরনের বাধা নিষেধ আরোপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো। শনিবার তিনি এ কথা বলেন।

কোপেনহেগেন থেকে এএফপি জানায়, এর আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রদান করতে অস্বীকৃতি জানায়।

ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বারো আরও বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কোনো দেশের প্রতিনিধির প্রবেশে বাধা নিষেধ চলবে না।”

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।