,

রিসোর্টে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

রিসোর্টে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ। কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে রিসোর্টে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইতালি প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্ত রাহাত মিয়াসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।মামলায় অন্য আসামিরা হলেন- হাতে মা রাবেয়া বশরী (৫০), মামা হানিফ মিয়া (৪৫)।

রিসোর্টে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

রিসোর্টে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় রাহাত মিয়ার। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৩ মার্চ রাহাত দেশে আসেন। ১৪ মার্চ তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাসায় যান। ১৬ মার্চ তরুণীকে বিয়ে করবে বলে তার মামা হানিফ মিয়ার বাড়িতে নিয়ে যান রাহাত।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পরে ওইদিন বিকেলে ভৈরবের একটি রিসোর্টে ঘুরতে নিয়ে যান তিনি। আগে থেকে ওই রিসোর্টের তিন তলার ৩০৪ নম্বর রুম ভাড়া করা ছিল। সেই রুমে নিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন রাহাত। ধর্ষণের পর তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানালে ২৪ মার্চ ভৈরব থানায় মামলা দেন ওই তরুণী।

 

রিসোর্টে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার এসআই শহিদ জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।