,

গৃহবধূকে বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা রাজবাড়ীতে

গৃহবধূকে বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা । রাজবাড়ী সদর উপজেলায় হাত-মুখ বেঁধে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের ‘অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এই অভিযোগে আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়।

মামলায় আসামি করা হয়েছে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আলাউদ্দিন মোল্লাকে (৪০)।

গৃহবধূকে বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা রাজবাড়ীতে

গৃহবধূকে বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা রাজবাড়ীতে

অভিযোগে ওই গৃহবধূ জানান, কিছুদিন ধরে আলাউদ্দিন তাকে কু-প্রস্তাব দি‌য়ে আসছিলেন। এতে তিনি রাজি হননি। এরপর ১৪ মার্চ রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে যান গৃহবধূ। এই সুযোগে আলাউদ্দিন মোল্লা তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। এরপর ওই নারী ঘরে প্রবেশ করা মাত্রই আলাউদ্দিন ওড়না দিয়ে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। এসময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বেড়া ভেঙে পালিয়ে যান আলাউদ্দিন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাজবাড়ী থানার এসআই মো. আব্দুল কাদের বলেন, আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি আলাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

গৃহবধূকে বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা রাজবাড়ীতে

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।