পৃথিবীর ১৪ হাজার মাইল কাছে আসছে সুপারমুন

পৃথিবীর ১৪ হাজার মাইল কাছে আসছে সুপারমুন। চলতি বছর যে চারটি সুপারমুনের উদয় হবে তার মধ্যে প্রথমটি ৩ জুলাই রাতে উদয় হবে। এ বছরের অন্যসব পুর্ণিমার চাঁদের ‘তুলনায় এটি অনেক বেশি আলোকোজ্জ্বল হবে। ওল্ড ফার্মার্স আলমানাক জানায়, সোমবার এ সুপারমুন উদয় হবে ইটি সময় সন্ধ্যে ৭টা ৩৯মিনিটে। সুপারমুন তার মনোহারি পূর্ণ প্রভা ছড়াবে রাতের আকাশে। আবহাওয়া পরিস্কার থাকলে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্ব দিক থেকে সূর্যাস্তের পর এ সুপারমুন দেখা যাবে। এটি অন্য পূর্ণচন্দ্রের চেয়ে ৭ শতাংশ বড় হবে।

 

পৃথিবীর ১৪ হাজার মাইল কাছে আসছে সুপারমুন

পৃথিবীর ১৪ হাজার মাইল কাছে আসছে সুপারমুন

মিশিগান স্টেট ইউনিভার্সিটির আব্রাহামস প্লানেটারিয়ামের পরিচালক ড. শ্যানন স্মোল বলেছেন, ‘আমাদের আকাশের পুর্ণ চাঁদ যখন অপেক্ষাকৃত বড় হয় তখন তা সুপারমুনে রূপ নেয়। চাঁদ পৃথিবী প্রদক্ষিণ করছে। কিন্তু তার কক্ষপথ নিখুঁত চক্রাকারের নয়। তার কক্ষপথ কোথাও কিছুটা পৃথিবীর কাছাকাছি আবার কোথাও কিছুটা দূরে।’

তিনি বলেন, যখন কোন এক পর্যায়ে চাঁদের কক্ষপথটি পৃথিবীর কাছাকাছি আসে তখন পূর্ণচন্দ্র কিছুটা বড় দেখায়, আর তখনই তা সুপারমুনে পরিণত হয়। ওল্ড ফার্মার্স আলমানাক জানায়, গ্রীষ্মের এ সুপারমুন পৃথিবী থেকে ২২৪,৮৯৫.৪ মাইল (৩৬১,৯৩৪ কিলোমিটার) দূরে অবস্থান করছে।চলতি বছরের অপর দু’টি সুপারমুন উঠবে আগষ্টে এবং শেষ ও চতুর্থ সুপারমুন উঠবে ২৯ সেপ্টেম্বর।

 

পৃথিবীর ১৪ হাজার মাইল কাছে আসছে সুপারমুন

 

Leave a Comment