পুলিশ বা জনপ্রতিনিধি ভুল করলে শাস্তি ভোগ করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Table of Contents
পুলিশ বা জনপ্রতিনিধি ভুল করলে শাস্তি ভোগ করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বা জনপ্রতিনিধি ভুল করলে শাস্তি ভোগ করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, ভুলভ্রান্তি করলে কোনো ছাড় নেই। দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের পেছনে ফেলে দেয়ার জন্য চক্রান্ত চলছে।শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় নবনির্মিত বিকেএমইএ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ বা জনপ্রতিনিধি ভুল করলে শাস্তি ভোগ করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারায়ণগঞ্জে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে বলেছিলেন। আর বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার পরামর্শে আইসিটি সেক্টরে উন্নয়ন ঘটেছে। ওষুধ সেক্টরেও দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে তার হাতে বদলে গেছে বাংলাদেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার দূরদর্শী নেতৃত্বের কারণে শিল্প পুলিশ গঠন করেছেন। এই শিল্প পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করে দিয়েছেন। আগে শ্রমিকেরা অসন্তোষ হলে কারখানা ভাঙচুর করে নিজের পায়ে কুড়াল মারতেন। আমাদের নেতারা পুলিশের সুনাম করলে আমার কাছে খুব ভালো লাগে। পুলিশ ভালো কাজ করলে সবাই তার প্রশংসা করে।
বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের ওপর আওয়ামী লীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আগামী নির্বাচনেও জনগণ ভুল করবে না। আবারও এ দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।