,

নাইজেরিয়ার বেনুয়েতে বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় রাজ্য বেনুয়েতে সন্দেহভাজন মিলিশিয়া বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সম্প্রতি অঞ্চলটিতে চলমান সাম্প্রদায়িক সহিংসতার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ও ভয়াবহতম ঘটনা। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নাইজেরিয়া পুলিশ।

লাগোস থেকে এএফপি জানিয়েছে, বেনু রাজ্যের একটি গ্রামীণ এলাকায় রাতের আঁধারে সশস্ত্র হামলা চালায় একদল সন্ত্রাসী। পুলিশের মুখপাত্র অ্যানে সেউয়েস ক্যাথেরিন জানান, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধের চেষ্টা করে। ভোরে সংঘর্ষের সময় হামলাকারীরা ছত্রভঙ্গভাবে গুলি চালিয়ে পাঁচজন কৃষককে হত্যা করে।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী আরেকটি স্থানীয় সরকার এলাকায় একই রাতে আরেকটি হামলায় ১২ জন নিরীহ মানুষ নিহত হন। পুলিশের দল পৌঁছানোর আগেই এই প্রাণহানি ঘটে।

মধ্য নাইজেরিয়ায় কৃষক ও গবাদি পশুপালকদের মধ্যে জমি নিয়ে বিরোধ প্রায়শই সহিংসতায় রূপ নেয়। এ ধরনের সংঘর্ষে প্রাণহানি নতুন কিছু নয়।

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে উত্তর-মধ্য মালভূমি রাজ্যে দুটি পৃথক হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আফ্রিকার সর্বাধিক জনসংখ্যাবহুল দেশ নাইজেরিয়ার কিছু অঞ্চলে এই ধরনের সংঘর্ষ কখনও কখনও জাতিগত এবং ধর্মীয় রূপও নিচ্ছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।