জিলাইভ [ GLive ] | truth alone triumphs

কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ। চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ বুধবার বেলা ১১টায়  জেলার নাঙ্গলকোট উপজেলার মনতুলী গ্রামের কৃষক আব্দুল মান্নান ও কৃষক জামালের জমির ধান কেটে দেন তারা।

কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

ধান কাটা কর্মসূচিতে  নাঙ্গলকোটের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে বেলা ১১টা থেকে ২০ জনের সহযোগিতায় এ ধান কাটা কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন ছাত্রলীগের সাইফুল ইসলাম রুবেল, আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক সুমন, সাহাব উদ্দিন, মোঃ এবায়েদ হোসেন প্রমুখ।

এসময় কৃষক আব্দুল মান্নান বলেন, ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।
ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম বাসসকে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লার  প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দেওয়া হচ্ছে।

 

কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

 

আমরা নাঙ্গলকোটে কৃষকের পাকা’ ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সকল সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News