,

গাজীপুরে ২৪ ঘণ্টায় ফের ভূমিকম্প, মাপ ৩.৩

ঢাকার গাজীপুরের বাইপাইলে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বে থাকা পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩ এবং এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল এলাকায়।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়। ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হন।

টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।