,

দেশে রেমিট্যান্স এলো ১৭৫ কোটি মার্কিন ডলার

দেশে রেমিট্যান্স এলো ১৭৫ কোটি মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।এতে বলা হয়, প্রতিদিন গড়ে ৬ কোটি ২৫ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলারে পৌঁছবে না।

দেশে রেমিট্যান্স এলো ১৭৫ কোটি মার্কিন ডলার

সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়, এসময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ৪ হাজার ডলার।এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৭ কোটি ৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫৮ লাখ ২০ হাজার ডলার এসেছে।

খাত সংশ্লিষ্টরা  বলছেন,বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে ধীরে ধীরে ডলারের দাম বাড়াচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। বর্তমানে রেমিট্যান্সে ডলার প্রতি ১০৮ টাকা ৫০ পয়সা দেয়া হচ্ছে।গত জুনে ২১৯ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা। গত ৩৫ মাসের মধ্যে যা সর্বোচ্চ। আর একক মাস হিসেবে দেশের ইতিহাসে তা দ্বিতীয় সর্বোচ্চ। 

এর আগে ২০২০ সালের জুলাইয়ে দেশে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ডলার। আগের অর্থবছরে যা ছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। আর ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।