,

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে এসব ভিডিও সরিয়ে ফেলেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।টিকটকের ‘প্রতিবেদনে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ‘দায়ে বিশ্বজুড়ে এই প্ল্যাটফর্ম থেকে ভিডিও সরানো হয়েছে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় ০ দশমিক ৬ শতাংশ। 

 

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

এই ভিডিওগুলোর মধ্যে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯১১টি ভিডিও সরানো হয়েছে। তবে সেগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬২ লাখ ৯ হাজার ৮৩৫টি ভিডিও ফিরিয়ে দেওয়া হয়েছে। 

১৩ বছরের কমবয়সী ব্যবহারকারী সন্দেহে এক কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৮৪টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। এছাড়া ভুয়া সন্দেহে পাঁচ কোটি ১২ লাখ ৯৮ হাজার ১৩৫টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।  

 

তিন মাসে বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

 

এর আগে ২০২২ সালের শেষ তিন মাসে বিশ্বব্যাপী মোট ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরানো হয়। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।