,

ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দুই ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক

ঢাকার মিরপুর সড়কে ঢাকা কলেজের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রবিবার দুপুরে সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার কিছু পর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলেও বেলা দুইটার পর তারা সরে যান।

অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, প্রশাসনের বোঝানোর পর শিক্ষার্থীরা বেলা সোয়া দুইটার দিকে সড়ক ছেড়ে চলে যান।

রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা জানান যে সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র আজ ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে ক্লাস না হওয়ায় প্রতিবাদ জানাতে তারা সড়ক অবরোধ করেন এবং দ্রুত ক্লাস শুরু করার দাবি তোলেন।

টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।