,

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে  , পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পাঁচটি পণ্য বিক্রির কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় সংলগ্ন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।ভর্তুকি মূল্যে যে পণ্যগুলো পাওয়া যাবে সেগুলো হলো- চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর।

 

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম দুই পর্বে করা হবে। এ লক্ষ্যে প্রথম পর্বের কার্যক্রম বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শুরু হবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রথম পর্বে পণ্য সামগ্রী কিনতে পারবেন।

 

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে

 

ভোক্তারা সর্বোচ্চ এক কেজি চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন। মসুর ডাল ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল লিটার ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার, ছোলা ৫০ টাকা দরে এক কেজি এবং শুধু মাত্র ঢাকা শহরের জন্য ১০০ টাকা দরে সর্বোচ্চ এক কেজি খেজুর ক্রেতারা নিতে পারবেন।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।