,

সিঙ্গাপুর ও ভারত থেকে টিসিবির জন্য তেল ও চিনি কিনবে সরকার

সিঙ্গাপুর ও ভারত থেকে টিসিবির জন্য তেল ও চিনি কিনবে ‘সরকার। সিঙ্গাপুর ও ভারত থেকে টিসিবির জন্য  ২১৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার সয়াবিন তেল ও চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এসব পণ্য কেনা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মঙ্গলবার (৯ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিঙ্গাপুর ও ভারত থেকে টিসিবির জন্য তেল ও চিনি কিনবে সরকার

সিঙ্গাপুর ও ভারত থেকে টিসিবির জন্য তেল ও চিনি কিনবে সরকার

এরমধ্যে ভারত থেকে লিটারপ্রতি ১৪৬ টাকা ১০ পয়সা দরে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

এ ছাড়া সিঙ্গাপুর থেকে কেজিপ্রতি ৮২ টাকা ৯৪ পয়সা দরে ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার ১২ হাজার ৫০০ টন চিনি কিনবে সরকার।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চিনি এবং একই মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।