জিলাইভ [ GLive ] | truth alone triumphs

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ। অবশেষে জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পরিবর্তন এসেছে। নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করলেন বেগম রওশন এরশাদ। দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। মঙ্গলবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন। 

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

রওশন এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

 

প্রসঙ্গত, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন জি এম কাদের। বর্তমানে তিনি বিজেপির আমন্ত্রণে ভারত সফর করছেন। তাঁর অনুপস্থিতিতেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ।

এরআগে, জাতীয় পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যের মতামত এবং চারজন কো-চেয়ারম্যানের উপস্থিতিতে পার্টির চলমান ক্রান্তিকাল মোকাবিলায় দলের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  

 

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

 

মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর