জিলাইভ [ GLive ] | truth alone triumphs

জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান সিরিয়ার প্রেসিডেন্ট শারার

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি জাতীয় ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। গত কয়েক দিনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে চলমান সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারানোর পর রোববার তিনি এ আহ্বান জানান।

জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান সিরিয়ার প্রেসিডেন্ট শারার

দামেস্ক থেকে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই আলাউইত সম্প্রদায়ের সদস্য।

দামেস্কের একটি মসজিদে দেয়া ভাষণে শারা বলেন, “আমাদের জাতীয় ঐক্য এবং নাগরিক শান্তি রক্ষা করতে হবে যতটা সম্ভব। আল্লাহ’র সাহায্যে, আমরা এই দেশে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে সক্ষম হব।”

Tags :

আন্তর্জাতিক ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর