ইসরায়েল ও ফিলিস্তিনের ‘মধ্যে জরুরি যুদ্ধবিরতির আহ্বান ‘বাংলাদেশের।বাংলাদেশ ইসরায়েল ও ফিলিস্তিনের ‘মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়েছে। নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। উভয় পক্ষের নিরপরাধ প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে জরুরি যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের
বিবৃতিতে বলা হয়, শুধু সংলাপ ও কূটনীতিই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান ঘটাতে পারে। এ লক্ষ্যে কাজ করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মন্ত্রণালয় বলেছে, সংঘাত ও সহিংসতা বৃদ্ধির ফলে কোনো পক্ষই লাভবান হবে না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব ও জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না।
ফিলিস্তিন ও ইসরায়েলকে জাতিসংঘের রেজুলেশন নং ২৪২ ও ৩৩৮ অনুসরণ করে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাসের সমর্থন করে বাংলাদেশ, যা এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। সংঘাতে মাত্রাতিরিক্ত ও নির্বিচারে বলপ্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।