,

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে  জরুরি যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের

ইসরায়েল ও ফিলিস্তিনের ‘মধ্যে  জরুরি যুদ্ধবিরতির আহ্বান ‘বাংলাদেশের।বাংলাদেশ ইসরায়েল ও ফিলিস্তিনের ‘মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়েছে। নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। উভয় পক্ষের নিরপরাধ প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে  জরুরি যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের

বিবৃতিতে বলা হয়, শুধু সংলাপ ও কূটনীতিই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান ঘটাতে পারে। এ লক্ষ্যে কাজ করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে  জরুরি যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের

মন্ত্রণালয় বলেছে, সংঘাত ও সহিংসতা বৃদ্ধির ফলে কোনো পক্ষই লাভবান হবে না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব ও জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না। 

ফিলিস্তিন ও ইসরায়েলকে জাতিসংঘের রেজুলেশন নং ২৪২ ও ৩৩৮ অনুসরণ করে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাসের সমর্থন করে বাংলাদেশ, যা এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। সংঘাতে মাত্রাতিরিক্ত ও নির্বিচারে বলপ্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।