,

জমি বিরোধে সালিশে ছুরিকাঘাতে ব্যক্তি নিহত

নওগাঁর সদর উপজেলায় জমিজমা বিরোধের কারণে সালিশ বৈঠকে গোলাম হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সুনলিয়া মালঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হলেন সিরাজ উদ্দিনের ছেলে গোলাম হোসেন।

নিহতের চাচাতো ভাই নয়ন ইসলাম জানান, মালঞ্চি গ্রামের হারুনুর রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন জমি বিরোধ চলছিল। সম্প্রতি এক অ্যাডভোকেটের কাছে সালিশ বৈঠকে বসে গোলাম হোসেন আজাদের পক্ষ নেন।

এরপর বুধবার রাতে গোলাম হোসেন ও হারুনুর মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হারুনুর ছেলে অন্তর গোলামকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।