ব্রেকিং নিউজ :
পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড়

দেশ

চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল বিস্ফোরণ

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ২৬ই জুলাই ২০২৬, ৮:৩৪ পিএম

চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসান সাকি নামে এক নির্মাণশ্রমিক কিরিচের কোপে গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তাকর্মীসহ কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জনের একটি দল টেম্পুযোগে করে নির্মাণাধীন ভবনটির সামনে আসে। পরে তারা অস্ত্র নিয়ে ভবনের ভেতরে ঢুকে পড়ে। তখন সেখানে নির্মাণকাজ চলছিল এবং শ্রমিকরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন।

হামলাকারীরা প্রথমে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়। দরজা-জানালাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সেখানে থাকা শ্রমিকদেরও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে হাসান সাকি নামে এক নির্মাণশ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়। হামলার সময় ভবনে থাকা শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলা শেষে ঘটনাস্থল ত্যাগ করার আগে হামলাকারীরা ভবনের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

ঘটনার পর আহত নির্মাণশ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আঘাতের ধরন ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রায় এক মাস ধরে বিদেশি নম্বর ব্যবহার করে ফোনের মাধ্যমে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। বিষয়টি তিনি আগেই পুলিশকে জানিয়েছিলেন। কয়েক দিন চাঁদা চাওয়ার বিষয়টি বন্ধ থাকলেও পরে আবারও তাঁকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয়।

জসিম উদ্দিনের অভিযোগ, দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণেই তাঁর নির্মাণাধীন ভবনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, হামলার ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড় দিঘিরপাড় এলাকায় শুধু ওই নির্মাণাধীন ভবনের মালিকই নন, আরও কয়েকটি নির্মাণাধীন ভবনের মালিকের কাছেও চাঁদা দাবি করা হয়েছে। তাঁদের দাবি, এ এলাকায় নির্মাণাধীন অন্তত ৮ থেকে ১০টি ভবনের মালিককে বিভিন্নভাবে চাঁদার জন্য চাপ দেওয়া হয়েছে। তবে ভয়ে অনেকে বিষয়টি প্রকাশ্যে আনছেন না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর এবং বিস্ফোরণের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে নির্মাণ ব্যবসা ও সাধারণ মানুষের নিরাপত্তা উভয়ই ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাঁরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর কেউ কেউ দাবি করেছেন, স্বাধীনতার পর বড় দিঘিরপাড় এলাকায় এভাবে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ ও হামলার ঘটনা তাঁরা আগে দেখেননি। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক ঘটনার কারণে স্থানীয় ব্যবসায়ী ও নির্মাণাধীন ভবনের মালিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরের চকবাজার অ্যাকসেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে একই ধরনের সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় র‌্যাব ও পুলিশের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। সেই ঘটনার পর আবারও নির্মাণাধীন ভবনে সশস্ত্র হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠায় নগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে স্থানীয়দের অভিযোগের সত্যতা এবং হামলার পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য