জিলাইভ [ GLive ] | truth alone triumphs

নতুন জুতা না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা

নতুন জুতা না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা। ঈদ উপলক্ষে বাবার কাছে এক জোড়া নতুন স্কোটিং জুতার বায়না করেছিল স্কুল ছাত্র নাহিদ হাসান (১৪)। কিন্তু অভাবী’ বাবা আহম্মদ আলী ঠিক সময়ে ছেলের আবদারটি পূরণ করতে পারেনি। ফলে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয় সে।

জানা যায়, নাহিদ হাসান মেরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার উলিপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন মুন্সিপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

নতুন জুতা না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা

নতুন জুতা না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা

নিহতের পিতা আহম্মদ আলী বলেন, নাহিদ হাসান চাকা লাগা জুতা (স্কোটিং জুতা) আমার কাছে চেয়েছিল। একদিকে টাকার অভাব, অন্যদিকে ওই জুতা পরে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে এই  আশংকায় জুতা কিনে দেইনি।

এতে অভিমানে শনিবার (১৫ এপ্রিল) বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবার ও এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজির পর রবিবার সন্ধ্যায় ওই স্কুলের নতুন ভবনের সিঁড়ির মধ্যে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

 

নতুন জুতা না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা

 

উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর