,

চট্টগ্রামে জুতার সোল তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে জুতার সোল তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে লেমিনেটিং মেশিনে কাজ চলছিল। এ সময় হঠাৎ করে মেশিনটি থেকে আগুনের সূত্রপাত ঘটে।

চট্টগ্রামে জুতার সোল তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, টিসিবির গোডাউনের পেছনে জুতার সোল তৈরির কারখানা অবস্থিত। এটি চায়নিজ প্রতিষ্ঠান। আগুনের খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি চলে আসে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

চট্টগ্রামে জুতার সোল তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি লেমিনেটিং মেশিনেই আগুন লেগেছে। এরপর আর আগুন ছড়াতে পারেনি। তবে কীভাবে আগুন লেগেছে, প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।
রং দ্যা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের ম্যানেজার মাসুদুর রহমান জানান, লেমিনেটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে, সবার চেষ্টায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেল প্রতিষ্ঠানটি।
চট্টগ্রামে জুতার সোল তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।