,

ওয়াগনারকে বিশ্বাসঘাতক বললেন পুতিন

ওয়াগনারকে বিশ্বাসঘাতক বললেন পুতিন। রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দেওয়ার পর ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিনকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন রুশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (২৪ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন এ কথা বলেন। এ সময় তিনি সব বাহিনীকে সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ওয়াগনারকে বিশ্বাসঘাতক বললেন পুতিন

ভাষণে পুতিন বলেন, যা কিছু ঘটছে, তা ‘বিশ্বাসঘাতকতা’। এটি ‘দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল’।আজ এক অডিও বার্তায় রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন মস্কোর সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়ে বলেন, তিনি ও তার বাহিনীর ২৫ হাজার সেনা মৃত্যুর জন্য প্রস্তুত আছেন। রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য তারা ইউক্রেনের সীমানা পেরিয়ে রাশিয়ার রোস্তভ অন দন শহরে ঢুকে পড়েছেন এবং একটি সামরিক স্থাপনার দখল নিয়েছেন বলেও দাবি করেন প্রিগোশিন।

পুতিন তার ভাষণে আরও বলেন, কারও কারও প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষার কারণে ‘বিশ্বাসঘাতকতা’র মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। যারা রাশিয়ার সমাজে বিভক্তি তৈরি করবেন, তাদের অনিবার্যভাবে সাজার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, সংকট মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার সুরক্ষা দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।