,

মাটির নীচে ১৭ কেজি ওজনের মিষ্টি আলু

মাটির নীচে ১৭ ‘কেজি ওজনের মিষ্টি আলু । মুরাদনগরে পরিত্যক্ত বালুর স্তুপে মিলেছে সাড়ে ১৭ কেজি ওজনের’ মিষ্টি আলু। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানে পাড়া গ্রামের আব্দুল কাদির মেম্বার এর ছেলে কৃষক সবুজ মিয়ার পরিত্যক্ত বালুর স্তুপে পাওয়া গেছে এই আলু। যা দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভীড় করছে সবুজ মিয়ার বাড়ীতে।

 

মাটির নীচে ১৭ কেজি ওজনের মিষ্টি আলু

মাটির নীচে ১৭ কেজি ওজনের মিষ্টি আলু

এ ব্যপারে কৃষক সবুজ মিয়া বলেন, আমি প্রায় একবছর পূর্বে বাড়ী করার জন্য নতুন মাটি ফেলি। ওই মাটির স্তুপে কিছু মিষ্টি আলুর লতা লাগিয়ে ছিলাম।

আলু খুজঁতে গিয়ে বিশাল আকৃতির একটা’ মিষ্টি আলু দেখতে পাই। পরে ওজন করে দেখি সাড়ে ১৭ কেজি হয়েছে। এতো বড় আলু পেয়ে আমি খুশি।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।