এ. কে. এম. শামসুজ্জোহা | বাংলাদেশি রাজনীতিবিদ

এ. কে. এম. শামসুজ্জোহা যিনি আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জোহানামে পরিচিত ছিলেন। একজন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অনন্যসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০১২ সালে মরণোত্তর স্বাধীনতা পদক ২০১১ দেয়া হয়।

এ. কে. এম. শামসুজ্জোহা | বাংলাদেশি রাজনীতিবিদ

 

এ. কে. এম. শামসুজ্জোহা | বাংলাদেশি রাজনীতিবিদ

 

প্রাথমিক জীবন

তিনি ১৯২৪ সালে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খান সাহেব এম. ওসমান আলী এবং মাতার নাম জামিলা ওসমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্ম ও রাজনৈতিক জীবন

১৯৪২ সালে তিনি নারায়ণগঞ্জ ছাত্র মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন ও ১৯৪৫ সালে শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি আওয়ামী মুসলিম লীগে সদস্য হিসেবে যোগ দেন। ১৯৫২ সালে তিনি নারায়ণগঞ্জ ভাষা সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। সেই সময় একটি মিথ্যা মামলায় তাকে ১৮ মাস কারাবন্দী রাখা হয়। ১৯৬৪ সালে নারায়ণগঞ্জ মহকুমা সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি ১৯৭০-এর নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে ভারতের বিভিন্ন রাজ্য ভ্রমণ করে জনমত গঠন ও তহবিল সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তিনি মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে প্রথম বেতার ভাষণ প্রদান করেন এবং দেশের সর্বোচ্চ আদালতে জাতীয় পতাকা উত্তোলন করেন।

তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৩০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর মন্ত্রিত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে ১৮ মাস বন্দী রাখা হয়।

 

এ. কে. এম. শামসুজ্জোহা | বাংলাদেশি রাজনীতিবিদ

 

ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবনে তিনি ১৯৫০ সালে নাগিনা জোহাকে বিয়ে করেন। তার তিন পুত্র সংসদীয় নির্বাচনে জয়লাভ করে ও সাংসদ নির্বাচিত হয়। তাদের মধ্যে সেলিম ওসমান ও নাসিম ওসমান জাতীয় পার্টি থেকে নির্বাচিত এবং শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।

মৃত্যু

তিনি ২০ ফেব্রুয়ারি, ১৯৮৭ সালে মারা যান।

আরও দেখুনঃ

Leave a Comment