খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই এপ্রিল ২০২৩, ১০:৩১ এএম

বনানীর এআর টাওয়ারে আগুন। রাজধানীর বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১২তলা বিশিষ্ট এআর টাওয়ারের ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের চাক্তাই বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য