খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৪ই জুন ২০২৫, ১:২৭ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে ইসরাইল হামলা বন্ধ করলে, তেহরানও পাল্টা হামলা বন্ধ করবে।
মঙ্গলবার তেহরান থেকে এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে চুক্তি হয়নি।’
এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর আসে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তেহরানের স্থানীয় সময় সকাল ৮টা (গ্রিনিচ সময় ভোর ৪টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
আরাঘচি আরও বলেন, ‘ইসরাইল যদি ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদেরও পাল্টা প্রতিক্রিয়া চালানোর প্রয়োজন হবে না।’
মন্তব্য