,

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৬

ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহিদ রাজায়ী-তে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহতদের মধ্য থেকে এক হাজারের বেশি মানুষ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানায়, হরমুজগান গভর্নরেটের সংকট ব্যবস্থাপনা পরিচালক মেহরদাদ হাসানজাদেহ জানান, এখনো ১৩৮ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের অবস্থা উন্নতি হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।