খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।
ইসরাইলের দাবি, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে ছোড়া হয়, যারা গাজায় ইসরাইলের ধারাবাহিক হামলার জবাবে নিয়মিত পাল্টা আক্রমণ চালিয়ে আসছে।
জেরুজালেম থেকে এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রাম বার্তায় বিমান বাহিনীর তথ্য উদ্ধৃত করে জানায়: “কিছুক্ষণ আগে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) প্রতিহত করেছে।”
প্রাসঙ্গিক পটভূমি:
মন্তব্য