টানা পাঁচ দিন পর ইন্টারনেট সংযোগ পেল আদাবরবাসী। ইন্টারনেট সংযোগ প্রদানকারি ব্যবসায়িদের শীর্ষ সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশন (আইএসপিএবি) শুক্রবার (১৩ অক্টোবর) রাতে আমাদের সময় ডটকমকে এ তথ্য জানায়। স্থানীয় এক প্রভাবশালী ইন্টারনেটের ক্যাবল কেটে দেওয়ার প্রতিবাদে তারা লাইন বন্ধ রেখেছিলেন।
টানা পাঁচ দিন পর ইন্টারনেট সংযোগ পেল আদাবরবাসী
আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক জানান, ওইদিন সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এর সমাধান করা হয়। এর আগে বৃহস্পতিবারের (১২ অক্টোরর) মধ্যে তাদের দাবি ও সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য পুরো মোহাম্মদপুর এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেয়া হয়।

সভাপতি ইমদাদ বলেন, আমরা আমাদের প্রায় ৬০ টি কোম্পানী সদস্যদের বলে দিয়েছি যেন শুক্রবারের মধ্যেই সকল সংযোগ একটিভ করে দেয়া হয়। আমি আশা করছি খুব শিঘ্রই সকলেই ইন্টারন্টে সংযোগ পেয়ে যাবেন। কাউকে কষ্ট দেয়া আমাদের কোন ইচ্ছা নেই।
তিনি জানান, বাইতুল আমান হাউজিং, মন্সুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং এলাকার প্রায় ২০ হাজার ব্রডব্যান্ড গ্রাহক সমস্যার সম্মখীন হয়েছিলেন। এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টারনেট বন্ধ করার ঘোষণার তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলা হয়, কতিপয় দখলদার অবৈধ ব্যবসায়ি জোড়পূর্বক ইন্টারনেট ক্যাবল কেটে দেয়। এর প্রতিবাদে তারা পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল ধরনের ইন্টারনেট পুনঃসংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

তারা জানান, সকল ধরনের ইন্টারনেট সংযোগ একক ভাবে দখলের জন্য এর আগেও ৩১ জুলাই সংযোগ কেটে দেয়।
এই সমস্যা সমাধানের জন্য আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে উক্ত এলাকার সকল ব্যবসায়ীদের সমন্বয়ে ওইদিন বিকাল ৬টায় আইএসপিএবির কার্যালয়ে একটি জরুরী সভার আয়োজন করা হয়। সভায় ইন্টারনেট ব্যবসায়ী সকলেই এই সিদ্ধান্তে উপনীত হয়।
অনাকাক্সিক্ষতভাবে ইন্টারনেট সংযোগ সাময়িক বন্ধ থাকার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।