,

নিউ মার্কেটের ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার

নিউ মার্কেটের ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার । রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

 

নিউ মার্কেটে আগুন, আসছে না নিয়ন্ত্রণে

নিউ মার্কেটের ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার

ঢাকা নিউ সুপার মার্কেট (দ:) ভবনে আগুনে প্রচণ্ড ধোয়া তৈরি করেছে। এর মধ্যেও মার্কেটের ব্যবসায়ীরা ভেতরে’ ঢুকছেন মালামাল বের করার জন্য।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

নিউ মার্কেটের ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার

 

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ,সেনাবাহিনী ও ১০ প্লাটুন বিজিবি সদস্য। যোগ দিয়েছে বিমান বাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।