খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই এপ্রিল ২০২৩, ১১:১৯ এএম

চার ঘণ্টার বেশি সময় ধরে পুড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেট। তবে শনিবার (১৫ এপ্রিল) ভোরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রি. জেনারেল মো. মাইন উদ্দিন।

আগুন’ নিয়ন্ত্রণে অবশ্য বঙ্গবাজারের মতো পানির সংকটে পড়তে হয়নি ফায়ার ফাইটারদের। ঢাকা কলেজের পুকুর এবং আজিমপুর এলাকার বিভিন্ন জলাধার থেকে পানি ব্যবহার করে তারা আগুন ‘নিয়ন্ত্রণে কাজ করছেন।

মন্তব্য