খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৭ই অক্টোবর ২০২২, ১:১১ পিএম
আব্দুল আজিজ মিয়া যিনি ‘ঘোড়ামারা’ আজিজ নামে পরিচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলার রাজনীতিবিদ ও গাইবান্ধা-১ আসনের সাবেক সাংসদ। তিনি ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
Table of Contents

আবদুল আজিজ মিয়া ১৯৫০ সালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
মাওলানা আব্দুল আজিজ মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ‘ঘোড়ামারা’ আজিজ গাইবান্ধার রাজাকার কমান্ডার ছিলেন। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে পলাতক রয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার পূর্বনাম ছিলো জামায়াতে ইসলামী বাংলাদেশবাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায়ে এই সংগঠনের নিবন্ধন অবৈধ এবং একে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে।

মন্তব্য