,

সচিবালয়ের নতুন কেবিনেট ভবনে আগুন, বড় ধরনের ক্ষতি এড়ানো গেল

রবিবার (৩০ নভেম্বর) ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, ২০ তলা ভবনের ৯ তলায় বাহ্যিক অ্যাডজাস্ট ফ্যানের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ভবনের ভেতরে থাকা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ইউনিটগুলোর সহায়তা প্রয়োজন হয়নি।

ঘটনার সময় ভবনে থাকা সবাই নিরাপদে বের হয়ে আসেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।