খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই জুলাই ২০২৩, ৫:১ পিএম

অবৈধভাবে গর্ভপাতের দায়ে যুক্তরাষ্ট্রে এক তরুণীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ কাজে সহায়তার দায়ে ১৯ বছর বয়সী তরুণী সেলেস্তে বার্গেসের মাকে পাঁচ বছরের’ কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় গর্ভধারণের সময় ২০ সপ্তাহের বেশি হলে গর্ভপাত আইনত নিষিদ্ধ ছিল। সেলেস্তে প্রায় ২৮ সপ্তাহে অবৈধভাবে গর্ভপাত করেছেন। এ কারণে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। তবে এই রাজ্যে বর্তমানে গর্ভধারণের ১২ সপ্তাহে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।
গর্ভপাত করানোর সময় সেলেস্তের বয়স ছিল ১৭ বছর। সে সময় অঙ্গরাজ্যে গর্ভধারণের ২০ সপ্তাহের পর গর্ভপাত আইনত নিষিদ্ধ ছিল। চলতি বছরের শুরুর দিকে রাজ্যের আইনপ্রণেতারা গর্ভধারণের ১২ সপ্তাহ থেকে গর্ভপাত নিষিদ্ধের আইন পাস করেন।
গত বছরের জুনে সেলেস্তে ও তার মা জেসিকার বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। এরপর ওই মাসেই গর্ভপাতের অধিকার দেওয়া প্রায় পাঁচ দশকের একটি পুরোনো আইন বাতিল করে রায় দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, এখন অঙ্গরাজ্যগুলো নিজেদের সিদ্ধান্ত মোতাবেক গর্ভপাতের অনুমতি প্রদান অথবা নিষেধাজ্ঞা আরোপ করে আইন করতে পারে। এর পরপরই রক্ষণশীল কয়েকটি অঙ্গরাজ্য দ্রুত আইনটি কার্যকরের উদ্যোগ নেয়।

আদালতের নথি অনুযায়ী, সেলেস্তে তার গর্ভাবস্থার তৃতীয় মাসে গর্ভপাত করানোর জন্য ওষুধ খেয়েছিলেন, নেব্রাস্কার আইন অনুযায়ী যা অবৈধ।
মন্তব্য